ঘুরে দেখা বাংলাদেশ

প্রাইভেসি ও কুকি নীতি

সংক্ষেপে: অ্যাকাউন্ট লাগে না। ম্যাপ, নাম আর ছবি আপনার ফোন বা ব্রাউজারেই তৈরি হয়। আপনি "ফেসবুকে পোস্ট" না চাপলে আপনার নাম বা ছবি আমাদের সার্ভারে যায় না।

আমরা কী তথ্য রাখি

Meta Pixel ও কুকি

এই সাইটে Meta (Facebook) Pixel ব্যবহার করা হয়। এটা কুকির মাধ্যমে বোঝে কেউ সাইটে এসেছেন কি না, ম্যাপ বানানো শুরু করেছেন, ছবি দিয়েছেন, ডাউনলোড বা শেয়ার করেছেন কি না, কোন জেলার গাইড পড়েছেন, আর পেজ কতক্ষণ খোলা ছিল। এর মাধ্যমে আমরা (Fair Convener) Facebook ও Instagram-এ সাইটের ভিজিটরদের আমাদের ভ্রমণ, শিক্ষা ও ইভেন্ট-সংক্রান্ত বিজ্ঞাপন দেখাতে পারি এবং বিজ্ঞাপন কতটা কাজ করছে মাপতে পারি।

Pixel-এ আপনার নাম, ছবি বা কোন কোন জেলায় গেছেন সেই তালিকা পাঠানো হয় না; শুধু কয়টা জেলা আর কোন পেজ। Meta এই তথ্য তাদের নিজস্ব প্রাইভেসি নীতি অনুযায়ী ব্যবহার করে।

কীভাবে বন্ধ করবেন

নিচের বোতাম চাপলে এই ব্রাউজারে আর Pixel চলবে না। এছাড়া ব্রাউজারের সেটিংসে কুকি বন্ধ করতে পারেন, অথবা Facebook-এর বিজ্ঞাপন সেটিংস থেকে কোন বিজ্ঞাপন দেখবেন ঠিক করতে পারেন।

তথ্য মুছতে বা প্রশ্ন থাকলে

শেয়ার করা ম্যাপের লিংক বা লিডারবোর্ড থেকে নাম সরাতে চাইলে, বা অন্য কোনো প্রশ্ন থাকলে info@fairconvener.com-এ ইমেইল করুন অথবা ফেসবুকে মেসেজ দিন।

ঘুরে দেখা বাংলাদেশ একটি Fair Convener উদ্যোগ। সর্বশেষ হালনাগাদ: ৫ অক্টোবর ২০২৬।