ঘুরে দেখা বাংলাদেশ
জেলা গাইড › ঢাকা বিভাগ › ঢাকা
ঢাকা জেলা
📷 রিজওয়ান আহমেদ · CC0

ঢাকা ভ্রমণ গাইড

ঢাকা বিভাগ · ৬টি দেখার জায়গা · ২ দিনের ট্রিপ
সেরা সময়নভেম্বর-ফেব্রুয়ারি
কত দিন লাগে২ দিন
জেলা সদরঢাকা
ঢাকা থেকেরাজধানী নিজেই; দেশের সব প্রান্ত থেকে বাস

ঢাকা জেলায় কী দেখবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কী খাবেন, এক পাতায়। তথ্যগুলো ভ্রমণকারীরাই যাচাই করছেন: প্রতিটির নিচে 👍 বা 👎 দিন, ভুল থাকলে সঠিকটা লিখে পাঠান।

১

কী দেখবেন

লালবাগ কেল্লা📷 Pinu Rahman · CC BY-SA 4.0
১

লালবাগ কেল্লা

🏰 দুর্গ

সতেরো শতকের অসমাপ্ত মোগল দুর্গ; পরীবিবির মাজার, মসজিদ আর জাদুঘর।

আহসান মঞ্জিল📷 Mahbub Hossain Shaheed (mahosha) · CC BY-SA 4.0
২

আহসান মঞ্জিল

🏛️ ঐতিহ্য

বুড়িগঙ্গার তীরে ঢাকার নবাবদের গোলাপি প্রাসাদ, এখন জাদুঘর।

জাতীয় সংসদ ভবন📷 Saiful Aopu & Nahid Sultan · CC BY-SA 3.0
৩

জাতীয় সংসদ ভবন

🏛️ ঐতিহ্য

লুই কানের নকশায় বিশ্বখ্যাত স্থাপত্য; ক্রিসেন্ট লেকের পাড়ে বিকেল।

জাতীয় জাদুঘর📷 George John Edkins (1921-2001) · CC BY-SA 4.0
৪

জাতীয় জাদুঘর

🖼️ জাদুঘর

শাহবাগে দেশের বৃহত্তম জাদুঘর; প্রত্নতত্ত্ব থেকে মুক্তিযুদ্ধ, সব গ্যালারি এক ছাদে।

সদরঘাট ও পুরান ঢাকা📷 Hiroki Ogawa · CC BY 3.0
৫

সদরঘাট ও পুরান ঢাকা

🏙️ শহর

লঞ্চঘাটের হুল্লোড়, তারা মসজিদ, শাঁখারীবাজার আর পুরান ঢাকার কাচ্চি-বাকরখানি।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান📷 Hameem Shakhawat · CC BY-SA 3.0
৬

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান

🌳 পার্ক

শহরের সবুজ ফুসফুস; পহেলা বৈশাখের বটমূল আর স্বাধীনতা স্তম্ভ।

২

কীভাবে যাবেন, কোথায় থাকবেন

🚌
ঢাকা থেকে যাওয়ারাজধানী নিজেই; দেশের সব প্রান্ত থেকে বাস, ট্রেন ও বিমানে সহজে পৌঁছানো যায়
🏨
থাকাগুলশান-বনানীতে ৩০০০-১০০০০ টাকা, মতিঝিল-পল্টনে মাঝারি হোটেল ১৫০০-৩৫০০ টাকা
🍛
খাওয়াকাচ্চি বিরিয়ানি, বাকরখানি, বখরখানি, মোরগ পোলাও ও হাজির বিরিয়ানি
💡
টিপসপুরান ঢাকা ঘুরতে রিকশা নিন এবং শুক্রবার ও ছুটির দিনে যানজট এড়াতে সকালে বের হোন
৩

কাছের জেলা

✅ ঢাকা গিয়েছি, ম্যাপে টিক দিন 🧭 ঢাকা ট্রিপ প্ল্যান করুন 🎯 যেতে চাই লিস্টে রাখুন